প্রশ্নোত্তর
(প্রিয় পাঠক! এই বিভাগে দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ইসলামী সমাধান পাওয়ার জন্য আপনি আপনার যে কোন জিজ্ঞাসা আল-হুদার ঠিকানায় পাঠান। প্রশ্ন অবশ্যই জীবন ঘনিষ্ঠ ও স্পষ্ট অক্ষরে লেখা হতে হবে)
রমযানে হাপানী রোগীর জন্য ইনহেলার ব্যবহার:
কোন মুসলিম রোযাদার যিনি শ্বাসকষ্ট (হাপানি) রোগী, প্রয়োজনে তিনি কি রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবেন? বা ইনহেলার ব্যবহার করলে কি রোযা নষ্ট হয়ে যাবে? রোযা নষ্ট হলে পরবর্তীতে তার করণীয় কি হবে?
উত্তর: চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শ্বাস গ্রহণের রাস্তা দিয়ে কোন ঔষধ উদাহরণ স্বরূপ ভেনটোলিন ইনহেলার ব্যবহার করলে তার ১০% উপকরণ সরাসরি ফুসফুসে পৌছায়, বাকী ৯০% উপকরণ পরিপাকযন্ত্র শোষন করে, আর এ অবস্থায় ঔষধ সরাসরি রোগীর পেটে যেয়ে পৌছায়। এ কারণে:
১-মুসলিম রোযাদারের জন্য রোযা অবস্থায় এ জাতীয় ইনহেলার ব্যবহার করা বৈধ নয়, তবে একান্ত মারাত্মক অবস্থায় বা অতি প্রয়োজনে হাপানীর কারণে উদ্ভুত শারীরিক কষ্ট লাঘোবের জন্য এই শর্তে ব্যবহার করতে পারবেন যে, রাতে এ সংশ্লিষ্ট অন্যান্য ঔষধাদি গ্রহণ করেন তা দিনের বেলায় খেতে পারবেন না অথবা রগ বা মাংশপেশীতে ঔষধ গ্রহণ করতে পারবেন না।
২-হাপানীর ইনহেলার রোযা নষ্টকারী এমন কি নিরুপায় হয়ে, বিশেষ প্রয়োজনে গ্রহণ করলেও। কেননা এটি খাদ্য গ্রহণের প্রাকৃতিক রাস্তা তথা মুখ ও নাক দিয়ে সরাসরি রোগীর পেটে পৌছায়।
৩-প্রয়োজনের খাতিরে রোগী ইনহেলার ব্যবহার করলেও এর মাধ্যমে তার রোযা নষ্ট হয়ে যাবে, এমতাবস্থায় যদি তার এ রোগ ভাল হওয়ার সম্ভবনা থাকে তবে রোগ মুক্তির পর তিনি কাজা আদায় করে দিবেন। এ বিষয়ে মহান আল্লাহর বাণী: (তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে বা সফরে থাকলে পরবর্তীতে আদায় করবে) সূরা আল-বাকারাহ: ১৮৪। আর যদি তার রোগমুক্তির সম্ভবনা কম থাকে তবে তিনি মিসকিনকে খাবার খাওয়াবেন; বর্তমান সময়ে ফিদিয়া স্বরূপ প্রতিদিনের জন্য ১ কুয়েতী দিনার করে প্রদান করতে পারবেন। আল্লাহর বাণী: (আর যারা …) সূরা আল-বাকারাহ: ১৮৪।
রমযানের দিনের বেলায় দন্ত চিকিৎসা:
রোযার দিনে মুসলিম রোযাদারের জন্য দাঁতের চিকিৎসার বিধান কি? এটি কি ((জায়েয, মাকরুহ, সহীহ))? যদি কেউ চিকিৎসা করে তবে তার রোযার অবস্থা কি হবে, রোযা শুদ্ধ হবে না কি নষ্ট হয়ে যাবে? যদি রোযা নষ্ট হয়ে যায় তবে যে দিন দাতের চিকিৎসা করানো হবে সে দিনের রোযা কি পূর্ণ করতে হবে বা পুনরায় রোযা রাখতে হবে?
উত্তর: রোযার দিনে দাঁত বা মুখের চিকিৎসা রোযা ভঙ্গের কোন কারণ নয়। তবে যদি চিকিৎসার সময় গলায় রক্ত বা অন্য কিছু ঢুকে পড়ে তবে রোযা নষ্ট হয়ে যাবে। তবে সবচেয়ে উত্তম এ চিকিৎসা রাত পর্যন্ত বিলম্বিত করা; অর্থাৎ একান্ত জরুরী কারণ ছাড়া দিনের বেলায় চিকিৎসা গ্রহণ না করা। যদি দিনের বেলায় চিকিৎসা গ্রহণ করে এবং গলার মধ্যে কোন কিছু প্রবেশ না করে তবে তার রোযার কোন সমস্যা হবে না। আর যদি এ কারণে গলায় কোন কিছু প্রবেশ করে তবে রোযাদারের রোযা নষ্ট হয়ে যাবে এবং তার উপর কাজা আদায় আবশ্যক হবে।
(ফতোয়া প্রদানে: ফতোয়া বিভাগ, আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, কুয়েত)